August 15, 2026, 1:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ মার্কিন পররাষ্ট্রনীতি মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ইসমাইল বাঘেই
এইমাত্রপাওয়াঃ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর ধরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার। এ সময় তামার তারের আনুমানিক দাম ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৩-আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১), সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮) ও বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯)।

পরিচালক শাহনাজ জেসমিন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে তাদেরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালও থানায় দেওয়া হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page