November 29, 2026, 12:22 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাভার ও আশুলিয়ায় মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা ও ৪২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।

গ্রেফতাররা হলেন- রাজু শেখ (৩০), স্বাধীন মিয়া (৩০), আবু বক্কর সিদ্দিক (৪৯) ও শরীফা বেগম (৩৮)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য জানান র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেন, র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে ৪২২ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপসহ রাজু শেখ ও স্বাধীন মিয়াকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকা থেকে আবু বক্কর সিদ্দিক ও শরীফা বেগমকে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা সংগ্রহ করতেন। এরপর তারা সেগুলো ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page