September 30, 2026, 8:31 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কানাডা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল : ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত-কানাডা উত্তেজনা কোনোভাবেই থামছে না। দেশ দুইটি ইতিমধ্যে একে অপরের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে। ভারত এক ধাপ এগিয়ে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে।

এবার কানাডার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে ভারত। দেশটি অভিযোগ করেছে, কানাডা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, কানাডাকে তার বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে তার আন্তর্জাতিক খ্যাতি নিয়ে উদ্বিগ্ন হওয়া দরকার।

বাগচি আরও বলেন, আপনি সুনাম সংক্রান্ত এবং সুনামের ক্ষতির বিষয়ে যদি কথা বলেন তাহলে কানাডার কথা বলতে হয়। দেশটি সন্ত্রাসী চরমপন্থী এবং সংগঠিত অপরাধের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে খ্যাতি বাড়ছে।

জি-২০ সম্মেলনেই আঁচ পাওয়া যাচ্ছিল কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে সরাসরি কিছু একটা হতে যাচ্ছে। সেইসময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিরস্কার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডায় ভারতীয় দূতাবাসের ওপর খালিস্তানপন্থী সমর্থকদের হামলা ও দেশটিতে ভারতবিরোধী কর্মকা- নিয়ে ট্রুডোকে সরাসরি তার অসুন্তষ্টি কথা জানান মোদি।

এরপর ভারত থেকে জাস্টিন ট্রুডো যখন দেশে ফিরলেন সেইসময়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে কানাডার পক্ষ থেকে জানানো হয়, তারা ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত করেছে। ভারতের পক্ষ থেকে তখন জানানো হয়, রাজনৈতিক ইস্যুতে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page