April 27, 2026, 3:12 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর বসতঘর থেকে ৩টি ওয়ান শুটারগানসহ ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘর ও রান্নাঘর থেকে ৩টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সরব উদ্দিন পাটোয়ারী বাড়ির নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৫) ও একই গ্রামের রাজ মিস্ত্রি কন্ট্রাক্টারের বাড়ির আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের টিভি সেন্টারের সামনে কিছু অস্ত্রধারী সন্ত্রসী অবস্থান করছে বলে খবর পায় জেলা গোয়েন্দা শাখা। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অন্তু ও নজরুলের আচরণ সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বসতঘর ও রান্না করে ওয়ান শুটার গান রাখার কথা জানায়। পরে তাদের তথ্যমতে তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page