August 9, 2026, 4:25 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে নিজ দেশের রাষ্ট্রদূত এবং সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গত জুলাই মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে নাইজারের সামরিক বাহিনী। ওই অভ্যুত্থানের জের ধরেই নাইজার থেকে রাষ্ট্রদূত এবং সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো ফ্রান্স।

স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে যে, আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং অন্যান্য কূটনীতিকরা ফ্রান্সে ফিরে আসবেন।

তিনি আরও বলেন, নাইজারে সামরিক সহযোগিতার ইতি ঘটেছে এবং দেশটিতে অবস্থানরত দেড় হাজার ফরাসি সেনাকে আগামী কয়েক মাসের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হবে।

গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছিলেন ম্যাক্রোঁ। এদিকে ফ্রান্সের রাষ্ট্রদূত এবং সেনা প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে নাইজারের সামরিক বাহিনী।

জাতীয় টেলিভিশনে সামরিক সরকার এক বিবৃতিতে বলেছে, চলতি সপ্তাহে আমরা নাইজারের সার্বভৌমত্বে আরও একটি নতুন পদক্ষেপ উদযাপন করতে যাচ্ছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা নাইজেরিয়ান জনগণের সংকল্প এবং ইচ্ছার কথা ব্যক্ত করে। সম্প্রতি মালি এবং বুরকিনা ফাসোও তাদের দেশ থেকে ফরাসি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটি স্বাভাবিক ভাবেই এসব দেশের সরকারের জন্য ছোটখাট বিজয় এবং ফ্রান্সের জন্য লজ্জার বলা যেতে পারে। মালি, বুরকিনা ফাসোর পর তৃতীয় দেশ হিসেবে নাইজার তাদের দেশ থেকে ফরাসি সেনাদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বর্তমানে নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মূলত দূতাবাসের ভেতরে জিম্মি অবস্থায় রয়েছেন। নাইজারের নিরাপত্তা বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। দূতাবাসের ভেতরে থাকা খাবার দিয়েই দিন কাটছে তার।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page