August 10, 2026, 3:53 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী বাংলাদেশের ৭ উপজাতী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী বাংলাদেশের ৭ উপজাতীকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই অবৈধ অভিবাসী। রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের আটক করা হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য থাইগার সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃ ৭ জনের সবাই পুরুষ। তারা থাইল্যান্ডকে মালয়েশিয়া যাওয়ার রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা মাথা ন্যাড়া করে বৌদ্ধভিক্ষু সেজেছিলেন। বাংলাদেশি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন।

স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা যে বৌদ্ধভিক্ষু, এমন কোনো প্রমাণ তাদের কাছে ছিল না।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page