September 30, 2026, 10:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সংঘাত ২০৩৫ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে : জেলেনস্কির সাবেক সহকারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সামরিক সংঘাত এক দশকের বেশি সময় চলতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্টোভিচ। তিনি আশঙ্কা করেন, দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব খুব শিগগিরি নিরসন হবে না।

অ্যারিস্টোভিচ বলেন, এই সংঘাত ২০৩৫ সাল পর্যন্ত চলবে- এটি নিশ্চিত। তিনি অভিযোগ করেন, রাশিয়া একটি নতুন সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে যেখানে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। গত ১৭ সেপ্টেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অ্যারিস্টোভিচ।

প্রেসিডেন্ট জেলেনস্কির সাবেক এই উপদেষ্টা আরো বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার অচলাবস্থা শুধু সামরিক ক্ষেত্রে বিরাজমান থাকবে তাই নয়, তা কূটনৈতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, দু দেশের মধ্যে হয়ত যুদ্ধবিরতি হতে পারে কিন্তু পরবর্তীতে দু দেশের মধ্যকার দ্বন্দ্ব কূটনৈতিক, গোয়েন্দা, অর্থনৈতিক ও তথ্য জগতে ছড়িয়ে পড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই উপদেষ্টা আরো বলেন, ইউক্রেনের উচিত ইহুদিবাদী ইসরাইলের উদাহরণ অনুসরণ করা। যেকোন সময় সীমান্ত সংঘাত শুরু হতে পারে, তা মোকাবেলার জন্য ইউক্রেনের সবসময়ের প্রস্তুতি থাকতে হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page