August 3, 2026, 10:44 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই মণ গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকায় মাদক পাচারের সময় আড়াই মণ (১০০ কেজি) গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার দিবাগত রাতে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মোঃ তুষার (১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মোঃ শহীদ (৫০)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, নদী পথে গাঁজা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকায় তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page