September 30, 2026, 11:20 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সৌদিআরবে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে টুইটারে পোস্ট দেওয়ায় স্কুল ছাত্রীর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের একটি ফৌজদারি আদালত সেদেশের হাইস্কুলের এক ছাত্রীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে। মানাল গাফিরি নামে ওই স্কুল ছাত্রী টুইটারে (এক্স) পোস্ট লেখার কারণে তাকে ওই কারাদণ্ড দেয় আদালত।

সৌদিআরব সরকার বিশেষ করে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতা গ্রহণের পর এ ধরনের কারাদণ্ড কিংবা ফাঁসির ঘটনা বেড়ে গেছে। লেখক, সমাজকর্মী, কবি, অন্যান্য যুবরাজ এমনকি ধর্মীয় নেতারাও এ ধরনের শাস্তি পেয়ে আসছেন। দেশের নিরাপত্তা বিরোধী পদক্ষেপের অজুহাত দেখিয়ে তাদের আটক করে কারাদণ্ড কিংবা ফাঁসি দেওয়া হচ্ছে।

আল-কেস্ত্ মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল-মাজদ বার্তা সংস্থা জানিয়েছে ১৮ বছর বয়সী ছাত্রী মানাল গাফিরি রাজবন্দীদের সমর্থনে টুইট লেখার অপরাধে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

আল-মাজদ আরও জানিয়েছে বিন-সালমানের নিয়ন্ত্রণাধীন সৌদি আদালত সোশ্যাল মিডিয়া এবং সাইবার নেটওয়ার্কের মাধ্যমে সরকারের সমালোচনা করায় এরকম বহু কঠোর শাস্তির রায় দিয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আল-গামেদির সাম্প্রতিক মৃত্যুদণ্ডের রায়ও এরকমই এক রায়ের মাধ্যমে হয়েছে। টুইটার এবং ইউটিউবে মতামত তুলে ধরার কারণে ওই শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মানবাধিকার গোষ্ঠীগুলি বলেছে ২০১৭ সালে সৌদি নিরাপত্তা বিভাগে সংস্কার আনা হয়েছিল। ওই সংস্কারের ফলে সেদেশে নারী অধিকার রক্ষাকারী এবং সামাজিক কর্মীসহ ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন পীড়নের মাত্রা বেড়ে গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page