October 7, 2026, 1:44 pm
শিরোনামঃ
মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার
এইমাত্রপাওয়াঃ

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে শতাধিক মারা গেলেও বেঁচে আছে বর ও কনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বর ও কনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তারাও মারা গেছেন।

বর ও কনের আত্বীয়রা ইরাকের একটি চ্যানেলকে জানিয়েছেন, এই দম্পতি বেঁচে আছেন ও ভালো আছেন। কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত।

এক আত্বীয় জানান, আমরা অলৌকিকভবে জায়গাটি থেকে বের হতে পেরেছিলাম। দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে অন্যতম। আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের মানসিক অবস্থা বেশ কঠিন। তাছাড়া আমি বেশ কিছু আহত মানুষকে হাসপাতালে নিয়েছি। হাসপাতালের পরিস্থিতি যা দেখেছি তা বর্ণনা করাও কঠিন।

হাসপাতালে এক আহত নারী জানান, নতুন দম্পতি যখন নৃত্য শুরু করেন তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়।

ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ এবং সেখানকার পরিস্থিতি দেখা যাচ্ছে। সূত্র: আল–জাজিরা



Our Like Page