November 28, 2026, 11:52 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় নির্মিত আব্রামস ট্যাংকও জ্বলতে থাকবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় তৈরি বৃহদাকার এমওয়ান আব্রামস ট্যাংক যুদ্ধক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনকে এর আগে পাশ্চাত্যের দেয়া যুদ্ধাস্ত্রের ভাগ্যে যা ঘটেছে নতুন করে প্রদান করা আব্রামস ট্যাংকের ভাগ্যে সেই একই পরিণতি অপেক্ষা করছে।

সোমবার আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে খবর দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ সম্পর্কে রাশিয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে পেসকভ একথা স্বীকার করেন যে, আব্রামস ট্যাংক একটি গুরুতর যুদ্ধাস্ত্র। কিন্তু পাশ্চাত্যে নির্মিত অন্যান্য যুদ্ধাস্ত্র যেভাবে ‘সহজে জ্বলছে’ তেমনি আব্রামস ট্যাংকও জ্বলতে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

গত জুলাই মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করার এক মাস পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে নির্মিত ট্যাংকগুলোর চেয়ে পাশ্চাত্যে নির্মিত ট্যাংকগুলো দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে ইউক্রেনের সেনারা পাশ্চাত্যে নির্মিত যুদ্ধাস্ত্র ব্যবহারে আগ্রহ হারাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page