September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণসাগর নৌ কমান্ডারকে হত্যার দাবি করায় ভিডিও প্রকাশ করে ইউক্রেনের দাবী নাকচ করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্তোর সোকোলভ একটি বৈঠকে অংশগ্রহণ করছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। এর একদিন আগে ইউক্রেন দাবি করেছিল, তারা ক্রিমিয়া প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভকে হত্যা করেছে।

সোমবার কিয়েভ তাকে হত্যা করার দাবি করার পর মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেনারেল সোকোলভ রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সভাপতিত্বে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে সোকোলভকে কয়েকবার দেখা গেছে যদিও তিনি কোনো বক্তব্য দেননি।

ইউক্রেন সোমবার দাবি করেছিল, ক্রিমিয়া প্রজাতন্ত্রে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে তারা গত সপ্তাহে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভসহ অন্তত ৩৪ রুশ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। জেনারেল সোকোলভের বৈঠকে অংশগ্রহণের ভিডিও প্রকাশিত হওয়ার পর কিয়েভ বলেছে, তারা ভিডিওটি পরীক্ষা করে দেখছে।

ইউক্রেনের বিশেষ বাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে লিখেছে: সোকোলভকে জীবিত প্রমাণ করার জন্য রাশিয়ার পক্ষ থেকে এমন কোনো ভিডিও প্রকাশ করা জরুরি হয়ে পড়েছিল।তবে আমাদের ইউনিটগুলো ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছে

আজকের বাংলা তারিখ



Our Like Page