September 30, 2026, 12:11 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি পরমাণু বাগাড়ম্বরের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের রুখে দাঁড়ানো উচিত : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের পরমাণু হুমকি ও বাগাড়ম্বরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু হুমকি দেন। এরপর তা রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এবং জেনেভায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গতকাল (মঙ্গলবার) এই আহ্বান জানায়। গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক পরমাণু মুক্ত দিবস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেইজে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন লিখেছে, “সাম্প্রতিক ইতিহাসে ইরান গণবিধ্বংসী মারণাস্ত্রের শিকার। তেহরান এই ধরনের অস্ত্র সম্পূর্ণভাবে মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান অন্য শান্তিপ্রিয় দেশগুলোকে সাথে নিয়ে পরমাণু মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে কাজ করবে।”

ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ইরানের বিরুদ্ধে যে পরমাণু হুমকি দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার বিরুদ্ধে নিন্দা জানানো এবং তা প্রত্যাখ্যান করা।

নেতানিয়াহু বলেছেন, “আমি যতদিন ইসরাইলের প্রধানমন্ত্রী আছি ততক্ষণ ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য আমার ক্ষমতা অনুযায়ী সবকিছু করব।”

নেতানিয়াহুর এই বক্তব্য শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করবে বলে ইরানের স্থায়ী মিশন উল্লেখ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page