November 28, 2026, 12:04 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

কায়রো সফরে গেলেন রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্মিলিত পশ্চিমা চাপ উপেক্ষা করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়ায় মিশরকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। রুশ জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান নিকোলাই প্যাত্রুশেভ কায়রো সফরে গিয়ে এ ধন্যবাদ জানিয়েছেন।

দু’দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে সাক্ষাৎ করতে প্যাত্রুশেভ বর্তমানে কায়রোয় অবস্থান করছেন।

গতকাল রাশিয়ার এই সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মিশরীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে বলেন, ইউক্রেন সংকটে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করায় এবং কিয়েভকে অস্ত্র সরবরাহ করতে রাজি না হওয়ায় কায়রোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে মস্কো। তিনি বলেন, আমরা একথা উপলব্ধি করছি যে, মিশরকে এক্ষেত্রে আমেরিকা ও ইউরোপীয়দের কঠোর সম্মিলিত চাপ উপেক্ষা করতে হয়েছে।

ইউক্রেন সংকটে মধ্যস্থতা করার জন্য মিশরসহ আফ্রিকার অন্যান্য দেশ যে আগ্রহ দেখিয়েছে তাকে স্বাগত জানান রাশিয়ার এই সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। তবে তিনি বলেন, এই মুহূর্তে এই সংঘাত নিরসনে কারো পক্ষ থেকে কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে না।

রাশিয়া সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট নিরসনের আহ্বান জানিয়ে আসলেও কিয়েভ সাফ জানিয়ে দিয়েছে, তারা মস্কোর সঙ্গে আলোচনা করবে না। বেশ কয়েকজন পশ্চিমা নেতা এ পর্যন্ত বিভিন্নভাবে বলেছেন যে, আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রে কিয়েভের বিজয়ের মাধ্যমে ইউক্রেন সংকটের সমাধান হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page