September 30, 2026, 1:02 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে ট্যুরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত রেখেছে জার্মানি। এসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় প্রশিক্ষণ দিতে যেসব টেকনিশিয়ানকে ইউক্রেনে পাঠানো হবে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে বিভিন্ন সূত্র বলছে, আমেরিকা ট্যুরেস ক্ষেপণাস্ত্রের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র পাঠালেই কেবল জার্মানি এই ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করবে।

ট্যুরেস ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এর পাল্লা ৫০০ কিলোমিটার। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে ইউক্রেনের সেনারা মস্কোয় হামলা চালাতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। গত মে মাস থেকে ইউক্রেনের সরকার জার্মানির কাছে ট্যুরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার দাবি জানিয়ে আসছে।

তবে ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধিতা করে আসছে জার্মানির বেশিরভাগ মানুষ। ধারণা করা হয় এ ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে, তাতে যুদ্ধের পরিধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে।

জার্মানির দুটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে ফোর্সা গবেষণা ইন্সটিটিউট এই জনমত জরিপ চালিয়েছে, তাতে দেখা যায়- দেশটির শতকরা ২৮ ভাগ মানুষ চায় তাদের সরকার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ট্যুরেস ক্ষেপণাস্ত্র  সরবরাহ করুক। অন্যদিকে, শতকরা ৬৬ ভাগ মানুষ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিরোধিতা করেছে।

জার্মান চ্যান্সেলার ওলাফ শোলয সম্প্রতি বলেছেন- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি একমত যে, ইউক্রেনকে এমন কোনো অস্ত্র সরবরাহ করা উচিত হবে না যা রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page