September 30, 2026, 1:00 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় হামলা চালাতে গোয়েন্দা তথ্য দিয়েছে আমেরিকা ও ব্রিটেন : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন গত শুক্রবার ক্রিমিয়া প্রজাতন্ত্রের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে আমেরিকা ও ব্রিটেন গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে মস্কো।

ওই হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ অন্তত ৩৫ রুশ সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে কিয়েভ যদিও নিহতের এ সংখ্যা নিয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর সর্বশেষ অভিযোগ থেকে বোঝা যায়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “সন্দেহ নেই যে পশ্চিমা গোয়েন্দা প্রযুক্তি, ন্যাটোর স্যাটেলাইট সরঞ্জাম ও গুপ্তচর বিমান ব্যবহার করে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং মার্কিন ও ব্রিটিশ বিশেষ সার্ভিসের নির্দেশ ও ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ইউক্রেনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যার মধ্যে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ভূপাতিত করে।

একাধিক ব্রিটিশ গণমাধ্যম এ তথ্য ফাঁস করে দিয়েছে যে, ওই হামলায় ইউক্রেন ব্রিটেনের সরবরাহ করা ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এ কারণে রুশ নৌ সদরদপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাখারোভা বলেন, ইউক্রেন ন্যাটোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও শেল ব্যবহার করে রাশিয়ার ভূমিতে ওই হামলা চালিয়েছে। তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তা থেকে দৃষ্টি অন্যদিকে সরাতেই সেভাস্তোপোলে হামলা চালিয়েছে। রাশিয়ার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাও এ হামলার অন্যতম লক্ষ্য বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page