April 27, 2026, 11:55 am
শিরোনামঃ
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে জাতীয় পরিচয়পত্র করতে এসে ধরা খেলো ৫ রোহিঙ্গা যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পরিচয় পত্র করতে এসে ৫ রোহিঙ্গা যুবক আটক হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় সহযোগী আরও তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন কার্যালয় সামনে থেকে পাঁচ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ছেলে আব্দুর রহমান (২০), আমানুল্লাহ’র ছেলে এনামুল্লাহ (২১), হাজী সৈয়দ আলীর ছেলে মো. মজিবর (২১), মো. আব্দুল কালামের ছেলে মো. হাবিবুর রহমান (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নুর কামাল (১৯)।

তাদের সহযোগী তিন বাংলাদেশী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আবুল হোসেনের ছেলে মোঃ ফরিদ (১৯) একই উপজেলার মৃক লতিফ মিয়ার ছেলে মোঃসিরাজুল (১৯) ও সখিপুর উপজেলার হাসেন আলীর ছেলে মোঃ সিয়াম (২০)।

আজকের বাংলা তারিখ



Our Like Page