August 15, 2026, 7:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সাভারে শিক্ষকের জমি রেজিস্ট্রির ৯ লাখ টাকা নিয়ে নিলো ভুয়া ডিবি ; অবশেষে র‌্যাবের হাতে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জমি রেজিস্ট্রির জন্য নবীনগরে সোনালী ব্যাংকের শাখা থেকে ৯ লাখ টাকা তুলেন মাদরাসাশিক্ষক হাবিবুর রহমান। সেই টাকা নিয়ে বাসে করে সাভার বাসস্ট্যান্ডে যান তিনি। এরপর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওঠেন অটোরিকশায়। এর কিছুক্ষণ পরই সাদা রঙের একটি প্রাইভেটকারে এসে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাকে তুলে নিয়ে যান দুই ব্যক্তি। এরপর গাড়ির ভেতরে নিয়ে মারধর করে ৯ লাখ টাকা ছিনিয়ে নেন। সবশেষ হাবিবুর রহমানকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে তারা পালিয়ে যান।

সাভারে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। এরপর ঘটনার তদন্তে নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একপর্যায়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

তারা হলেন শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮)। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি বেশ কিছুদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা হয়। সবশেষ ৪ সেপ্টেম্বর সাভারে ডিবি পরিচয়ে প্রকাশ্যে এক মাদরাসাশিক্ষককে গাড়িতে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাদরাসাশিক্ষক হাবিবুর রহমান সাভার পৌর এলাকার আইচা নোয়াদ্দা মহল্লার বাসিন্দা।

তার ভাই মাহবুবুর রহমান বলেন, জমি রেজিস্ট্রির জন্য আমার বড় ভাই হাবিবুর রহমান ৪ সেপ্টেম্বর দুপুরের দিকে নবীনগর সোনালী ব্যাংক শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। সেখান থেকে বাসযোগে এসে সাভার বাসস্ট্যান্ডে নেমে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওঠেন অটোরিকশায়। অটোরিকশাটি রাজাশন এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে গতিরোধ করে। এরপর প্রাইভেটকার থেকে দুজন বের হয়ে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন।

‘তিনি নামতেই জোর করে তাকে প্রাইভেটকারের উঠিয়ে নেওয়া হয়। এরপর গাড়ির মধ্যে আরও চারজন মিলে তার চোখ বেঁধে মারধর করে ৯ লাখ টাকা ছিনিয়ে নেন। এরপর তারা আমার ভাইকে হাত-পা বেঁধে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যায়’- বলে যোগ করেন ভুক্তভোগীর ছোট ভাই।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও পরিবারের সবাই উদ্বিগ্ন। ঘটনার দিন রাতে সাভার মডেল থানায় মামলা করেছি আমরা।

এ বিষয়ে র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page