September 30, 2026, 2:55 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আবারও ইউক্রেন যুদ্ধের ময়দানে ওয়াগনার সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের ময়দানে আবারও ফিরেছেন ভাড়াটা সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা তথ্যে জানিয়েছে, ওয়াগনার সংশ্লিষ্ট কয়েকশ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব সেনা ওয়াগনারের অধীনে না এসে ছোট ছোট দলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটে যোগ দিচ্ছে। আর তাদের বিধ্বস্ত বাখমুত শহরে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেখানে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের।

এদিকে ওয়াগনারের সাবেক সেনারা যখন যুদ্ধের ময়দানে ফিরে আসছে ঠিক তখনই বাহিনীটির প্রয়াত সাবেক প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের সহযোগী আন্দ্রি তোসোভকে ইউক্রেন যুদ্ধে ‘স্বেচ্ছাসেবী সেনাদের’ দেখভালের দায়িত্ব দিয়েছেন পুতিন।

পুতিন তার বক্তব্যে আন্দ্রি তোসোভকে বলেন, ‘সর্বশেষ বৈঠকে আমরা আপনার সঙ্গে স্বেচ্ছাসেবী ইউনিট গঠনের ব্যাপারে কথা বলেছিলাম। যে ইউনিট বিশেষ সামরিক অভিযানে দ্রুত এব তীক্ষ্ণতার সঙ্গে আরোপিত দায়িত্ব পালন করতে পারবে।’

বৈঠকটিতে উপস্থিত ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরেভ। এতে বোঝা গেছে ওয়াগনারের সাবেক সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হয়েছে।

আন্দ্রি তোসোভ একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি উঠে এসেছেন পুতিনের হোমটাউন সেন্ট পিটার্সবার্গ থেকে। তিনি রুশ বাহিনীর হয়ে আফগানিস্তান, চেচনিয়া এবং সিরিয়ায় কাজ করেছেন।

এছাড়া কর্নেল আদ্রি তোসেভ সিরিয়ায় মোতায়েনকৃত ওয়াগনার গ্রুপের অন্যতম কমান্ডার ছিলেন। আর এ কারণে ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page