September 30, 2026, 2:45 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল পোল্যান্ডে ; সম্পর্কের মারাত্মক তিক্ততা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত বছরের নভেম্বরে পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তা ইউক্রেন ছুঁড়েছে। এমন দাবি করেছে ওয়ারশ। ওই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তদন্ত শেষের পর পোল্যান্ড এই অভিযোগ করেছে। এর মধ্যদিয়ে দু দেশের তিক্ততা চরম আকার ধারণ করল বলে মনে করা হচ্ছে।

গত নভেম্বরে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ওই ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছিল ইউক্রেন। কিন্তু এ নিয়ে তদন্তে ইউক্রেন একেবারেই সহায়তা করেনি বলে ওয়ারশ দাবি করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডের দুই নাগরিক নিহত হন।

রাশিয়া টুডে জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) পোল্যান্ডের বিচারমন্ত্রী জিবিগ্নিউ জিওব্রো পোল্যান্ডের লুবলিন শহরে এক সংবাদ সম্মেলন করে তদন্ত ফলাফল ঘোষণা করেন। এতে তিনি বলেন, তদন্ত থেকে চূড়ান্তভাবে জানা গেছে যে, ওই ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের। এটি সম্ভবত সোভিয়েত আমলে রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র। তবে, এটি যে ইউক্রেনের সেনারা ছুড়েছে তা নিশ্চিত হওয়া গেছে।

গত নভেম্বরে ওই ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ওপর দায় চাপাতে চেয়েছিল ইউক্রেন। এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণ চালানোর জন্য চাপও দিচ্ছিল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page