July 13, 2026, 5:55 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে নারীর মৃত্যু ; ২৩ জন  জীবিত উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে সৈয়দা বেগম নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় ২৩ জন স্থানীয় ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দা বেগম সেন্ট মার্টিনের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের সেন্ট মার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় মিলে ২৪ জন যাত্রী ছিলেন। এটি সেন্ট মার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। কোস্ট গার্ড খবর পেয়ে তাৎক্ষণিক ২৩ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া একজন মারা যান। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page