August 9, 2026, 8:16 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

নিকারাগুয়ার আরো ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিকারাগুয়ার আরো ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর আগেও দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো, তার তিন সন্তান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, নতুন নিষেধাজ্ঞায় নিকারাগুয়ার ১০০ জন স্থানীয় পর্যায়ের কর্মকর্তা আছেন। এ বিষয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী রাজনীতিবিদ, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা ও ক্যাথলিক চার্চদের দমন-পীড়ন করেছেন।

রয়টার্সের প্রতিবেদন বলছে, নিকারাগুয়ার সরকার গুরুতর এবং নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন করেছে। বিষয়গুলো মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল গত মার্চ মাসে এ বিষয়ে আলোচনায় বলেছিল।

মানবাধিকার বিশেষজ্ঞদের দলটি জানিয়েছে, নিকারাগুয়া সরকার ২০১৮ সাল থেকে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে আটকের মতো কাজ করেছে।

এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, নিকারাগুয়ান ন্যাশনাল অ্যাসেম্বলি এবং নিকারাগুয়ার বিচারব্যবস্থার প্রসিকিউটর ও বিচারকসহ ১০০ জন সদস্য এবং তাদের পরিবারের কয়েকজন সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তির মার্কিন ভিসা বাতিল করা হয়েছে।

নিকারাগুয়ার প্রেক্ষাপটে ভিসা নিষেধাজ্ঞা দেশটির নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে, যারা গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন বা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বা জড়িত এবং এই জাতীয় ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও রয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page