September 30, 2026, 2:46 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

শাটডাউন এড়ানোর বিলে অনুমোদন দিলেন বাইডেন ; যদিও সময়কাল খুবই কম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে শাটডাউন এড়ানোর বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি এখন আইনে পরিণত হলো। ফলে কেন্দ্রীয় সংস্থাগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে। যদিও এর সময়কাল খুবই কম।

একেবারে শেষ মুহূর্তে স্বল্প-মেয়াদি ফান্ডিং বিল পাসে রাজি হয়েছে হাউজ ও সিনেট। এর আগে এই বিল প্রত্যাখ্যান করেছিল রিপাবলিকানরা। এতে শাটডাউেনের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলো।

তবে বাধা অতিক্রম করে ১৭ নভেম্বর পর্যন্ত কার্যকর হওয়া এই ফান্ডিং বিলে সমর্থন মিলেছে। ডেডলাইনের মাত্র কয়েক মিনিট আগে বিলটিতে সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিলটি পাসের ফলে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে গতকাল গভীর রাতে পাস হওয়া বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।

হাউস অব স্পিকার কেভিন ম্যাককার্থি ৪৫ দিনের এই তহবিল বিলের প্রস্তাব দেন। পরে তা কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে পাস হয়। হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলটি ৩৩৫-৯১ ভোটে পাস হয়। আর সিনেটে পাস হয় ৮৮-৯ ভোটে।

এর আগে, নতুন অর্থায়ন বিল নিয়ে একদল কট্টর রিপাবলিকান সদস্য আপত্তি তোলায় আংশিক অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

বিলটি পাস না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়তো মার্কিন সরকারের একটি বড় অংশ। কিন্তু শনিবার এক নাটকীয় পরিবর্তনের পর হাউজ রিপাবলিকানরা অস্থায়ী অর্থায়ন বিল পাসে সম্মতি দেন। সূত্র: বিবিসি

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page