October 4, 2026, 5:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরের ডাকাত সন্দেহে দুজনের চোখ তুলে নিল উত্তেজিত জনতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদার (৪৫) দুজনকে ডাকাত সন্দেহে আটক করা হয়েছে। তাদেরকে গণধোলাই দেওয়া হয়েছে। এ সময় উত্তেজিত জনতা তাদের চোখ তুলে নেয়।

শনিবার (১ অক্টোবর) রাত দুইটার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে।

আটক হওয়া দাদন হাওলাদার বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে ও সোহরাব হাওলাদার একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মধ্যরাতে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একদল অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরের লোকেদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ উৎপাটন করে ফেলে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

 

 



Our Like Page