August 9, 2026, 10:26 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিহারে জাতিশুমারির প্রতিবেদন প্রকাশ, মুসলিম ১৯ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বিহারে জাতপাত ভিত্তিক জরিপের তথ্য প্রকাশ করেছে বিহারের নীতীশ কুমার সরকার।

আজ (সোমবার) রাজ্য সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি আজ বলেন, বিহারের জাতিশুমারি থেকে জানা গেছে, ওবিসি+এসসি+এসটি সেখানে ৮৪ শতাংশ। কিন্তু কেন্দ্রীয় সরকারের ৯০ জন সচিবের মধ্যে মাত্র ৩ জন ওবিসি, যারা  ভারতের বাজেটের মাত্র ৫ শতাংশ পরিচালনা করেন! তাই ভারতের জাতপাতের পরিসংখ্যান জানা জরুরি। যত বেশি জনসংখ্যা, তত বেশি অধিকার- এটাই আমাদের ব্রত।

কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ এক বার্তায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে অবিলম্বে একটি জাতীয় জাতিশুমারি পরিচালনা করার দাবি জানিয়েছেন।

আজ সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ৬৩ শতাংশ ‘ওবিসি’র (অন্যান্য অনগ্রসর শ্রেণি) মধ্যে ৩৬ শতাংশ অতি অনগ্রসর (ইবিসি) সম্প্রদায়ের এবং ২৭ শতাংশের সামান্য বেশি সাধারণ অনগ্রসর গোষ্ঠীর। এ ছাড়া বিহারে প্রায়ে সাড়ে ১৯ শতাংশ তপশিলি জাতি এবং ১.৬৮ শতাংশ তপশিলি উপজাতি গোষ্ঠীর মানুষ রয়েছেন বলে ওই রিপোর্টে প্রকাশ। অসংরক্ষিত (জেনারেল) শ্রেণির বাসিন্দা সাড়ে ১৫ শতাংশের সামান্য বেশি।

সরকারি কর্মকর্তারা বলেন, বিহারে ১৪ শতাংশ যাদব, ব্রাহ্মণ ৩.৬৬ শতাংশ, রাজপূত ৩.৪৫ শতাংশ,  কুর্মি ২.৮৭ শতাংশ, মুসাহর ৩ শতাংশ এবং ভূমিহার রয়েছেন ২.৮৬ শতাংশ। বিহারে মোট জনসংখ্যা ১৩ কোটি ৭ লাখ ২৫ হাজার ৩১০ জন। এরমধ্যে মুসলিম জনসংখ্যা হল ২ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৯২৫।  অর্থাৎ, রাজ্যে  মুসলিম জনসংখ্যার হার ১৭.৭০ শতাংশ।

আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ আসন সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট অনুমোদন দেওয়ার পরেই দেশ জুড়ে জাতভিত্তিক জনগণনার দাবি তুলেছিলেন জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরেই জেডি(ইউ)-আরজেডি-কংগ্রেস-বামফ্রন্ট সমন্বিত মহাজোট  সরকার বিহারে দ্রুত শুরু করে জাতিশুমারি। কেন্দ্রীয় সরকার এবং বিহারসহ বেশ  কিছু রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ‘ওবিসি’দের জন্য এখন ২৭ শতাংশ  আসন সংরক্ষিত থাকে। কিন্তু বিহারে ‘ওবিসি’দের সংখ্যা মোট জনসংখ্যার ৬০ শতাংশ পেরিয়ে যাওয়ায় এ বার আরও বেশি সংরক্ষণের দাবি উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page