August 4, 2026, 2:48 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বিয়েবাড়িতে ছবি তোলা নিয়ে ভাঙচুর ; ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার চাটমোহরে বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০১ অক্টোবর) বিকেল চারটার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

আটকরা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্নি গ্রামের আগস্টিন ক্রুসের ছেলে মুকুল ক্রুস (২৫), একই উপজেলার বোর্নি গ্রামের মৃত জোসেফ গোমেজের ছেলে অমিত গোমেজ (২৮) ও চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ছাদেক আলীর ছেলে সুমন আকন্দ (২২)।

ভুক্তভোগী বিয়ের কনে গোয়ালবাড়িয়া গ্রামের সুনিল কস্তার মেয়ে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানান, রবিবার বিকেলে তার বাবার বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব চলছিল। এ সময় পূর্ববিরোধের জেরে উল্লেখিত তিনজনসহ অজ্ঞাতনামা ছয়-সাতজন পাঁচটি মোটরসাইকেলে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেয় ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ে বাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করে হামলাকারীরা। এক পর্যায়ে বিয়ের কনে দীপা ইউজিনা কস্তা তাদের নিষেধ করতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা হামলাকারীদের মধ্যে উল্লেখিত তিনজনকে আটক করে। অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা নিজেরাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page