October 4, 2026, 5:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে পুকুরের বিষ দিয়ে আড়াই লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কীটনাশক দিয়ে মাছ চাষি দুই ভাইয়ের পুকুরের প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার (১ অক্টোবর) দিবাগত রাতে ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামে মতিয়ার রহমান ও লুৎফর রহমানের পুকুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মৃত খবর আলীর দুই ছেলে মতিয়ার রহমান ও লুৎফর রহমান। তারা প্রতিবেশী জোগেন্দ্র নাথের দুই বিঘা আয়তনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। এ বছর তারা ওই পুকুরে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়েন। মাছগুলো বিক্রির উপযুক্ত হলে রোববার দিবাগত রাতে কে বা কারা পুকুরে কীটনাশক প্রয়োগ করে। পরে সোমবার সকালে ঘুম থেকে  উঠে মতিয়ার ও লুৎফর দেখেন সমস্ত পুকুরের মাছ মরে ভেসে আছে। পরে জাল নিয়ে এসে প্রায় ত্রিশ মণের মতো মরা মাছ পুকুর থেকে তোলা হয়। আরও প্রচুর পরিমাণ মাছ স্থানীয়রা তুলে নিয়ে যায়।

মাছ চাষি মতিয়ার ও লুৎফর জানান, লাভের আশায় মাছ চাষ করতে গিয়ে আমরা দুই ভাই শেষ হয়ে গেলাম। রাতে কে বা কারা শত্রুতা করে আমাদের এমন ক্ষতি করল আমরা জানি না। আমাদের দুই ভাইয়ের সব বিনিয়োগ মাটি হয়ে গেল। আমরা শেষ হয়ে গেলাম।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় লোকজন মাছ তুলে নিয়ে যাচ্ছে। পরে জাল নিয়ে এসে প্রায় ত্রিশ মণ এর মতো মাছ তোলা হয়। যার আনুমানিক বাজার মুল্য আড়াই লক্ষাধিক টাকা। বেশিরভাগ মাছ পঁচে গেছে। কিছু মাছ বিক্রি করে জাল ভাড়া দেওয়া হয়েছে। এ ব্যাপারে মতিয়ার ও লুৎফরকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page