November 29, 2026, 2:18 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুরে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহনুর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. শাহানুর লালপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, মো. শাহানুর প্রতিবন্ধী ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। ভুক্তভোগী বিষয়টি তার মামাকে জানালে শাহানুর ক্ষিপ্ত হয়। পরে ২০০৪ সালের ১২ জুলাই রাতে ভুক্তভোগী লেখাপড়া করার সময় শাহানুর তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে অন্যরা ছুটে এলে শাহানুর পালিয়ে যায়।

ঘটনাটি ধামাচাপা দিতে শাহানুরের পরিবার বিভিন্ন কূটকৌশল করে। ফলে ঘটনার কয়েক দিন পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে লালপুর থানায় শাহানুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান জানান, আসামি দীর্ঘদিন আদালতে হাজির হননি। এছাড়া এই মামলায় চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। তাদের দেওয়া সাক্ষ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহানুরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ে আদেশকৃত জরিমানার ৩০ হাজার টাকা ভুক্তভোগী পাবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page