September 30, 2026, 5:13 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের আসামে বাল্যবিবাহ বিরোধী অভিযানে এক হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বাল্যবিবাহ বিরোধী অভিযানে এক হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

আসামে বাল্যবিবাহ বিরোধী অভিযানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আদেশে পুলিশ পুরো রাজ্যজুড়ে গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে এই বিশেষ অভিযান শুরু করে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়, আসাম সরকার গত ফেব্রুয়ারি মাসে রাজ্যটিতে বাল্যবিবাহ বিরোধী প্রথম পর্বের অভিযান চালিয়েছিল। ওই অভিযানে মোট চার হাজার ব্যক্তি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু বিয়ের নিবন্ধকেরাই নয় বরং বাল্যবিবাহের শিকার শিশুদের মা ও বাবাও ছিলেন।

আইন অনুযায়ী, ভারতে মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৮ বছর ও ছেলেদের ২১ বছর।

কিন্তু এই আইনের তোয়াক্কা না করে প্রতি বছর বিপুল সংখ্যক বাল্যবিবাহ হয়ে থাকে  ভারতে। তাদের মধ্যে প্রত্যন্ত দরিদ্র গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের হার বেশি।

আসামে বাল্যবিবাহ বিরোধী দ্বিতীয় পর্বের বিশেষ অভিযান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গতকাল এক্স হ্যান্ডেলের (সাবেক টুইটার) পোস্টে বলেন, ‘এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৩৯ জন।’

এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যে রাজ্যকে বাল্যবিবাহ মুক্ত করতে চান মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে প্রচারাভিযান চালাচ্ছেন তিনি।

এছাড়া, ২০১৭ সালে ভারতের শীর্ষ আদালত এক যুগান্তকারী রায়ে বলেন, অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ‘ধর্ষণের’ শামিল বলে পরিগণিত হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page