November 29, 2026, 2:28 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে ছোট ভাই। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাইয়ের নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা তার বড় ভাই উসমান গণিকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, নিহতরা পাঁচ ভাই। এরমধ্যে দুই ভাই একই বাড়িতে থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার-সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। এরই জেরে সকালে নিহত ফারুক গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত উসমান গণি অতর্কিতভাবে তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page