May 2, 2026, 8:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

নাইজারে ফরাসি সামরিক ঘাঁটি শিগগিরই গুটিয়ে যাবে : সামরিক পরিষদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের সামরিক পরিষদ এক বিবৃতিতে বলেছে, নাইজারের রাজধানী নিয়ামি-তে অবস্থিত সর্ববৃহৎ ফরাসি সামরিক ঘাঁটি আগামী কয়েক মাসের মধ্যেই গুটিয়ে ফেলা হবে।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ সপ্তাহেই রাজধানীতে অবস্থিত সর্ববৃহৎ ফরাসি ঘাঁটি থেকে চারশো’ ফরাসি সেনা দেশে ফিরে যাবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ফরাসি সেনাদেরকে চলতি ২০২৩ সাল শেষ হওয়ার আগেই নাইজার থেকে সরিয়ে আনা হবে।

নাইজারের সামরিক পরিষদ বলেছে, যেভাবে সমঝোতা হয়েছে ঠিক সেভাবেই সেনা প্রত্যাহার সম্পন্ন করতে হবে।

নাইজারের সামরিক পরিষদের চাপের মুখে সেখান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন ম্যাকরন। একই সঙ্গে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

নাইজারের সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকেই ফ্রান্সের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন বেড়ে যায়। ফ্রান্স সেখানে এখন জাতীয় শত্রু হিসেবে গণ্য হচ্ছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page