October 4, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে শ্রমিক সেজে হত্যা মামলার আসামিকে আটক করলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ভাড়ার পাওনা টাকাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্মাণশ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর থানাপুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

গ্রেফাতর ব্যক্তির নাম আলমগীর (৪০)। তিনি কুলিয়ারচর উপজেলার হাজারীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মানিক মিয়ার জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন আব্দুর রাজ্জাক। এ বাবদ মানিক মিয়ার কাছ থেকে টাকা পেতেন আব্দুর রাজ্জাক। পরে মানিক মিয়ার বাড়িতে পাওনা টাকা আনতে যান রাজ্জাক। এসময় টাকা দেওয়া নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করেন রাজ্জাককে।

স্থানীয়রা তাকে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর নিহত রাজ্জাকের ছেলে শিপন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করেন।



Our Like Page