August 4, 2026, 4:17 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যায় ফন্টু মণ্ডল (৫৫) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতে এ রায় দেন।

ফন্টু মণ্ডল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামের বাসিন্দা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুল হক চলতি বছরের ৩১ মে চার্জশিট দাখিল করেন আদালতে। এরপর বিচারক ১৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

সরকারী কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, ২০২৩ সালের ১৫ মার্চ সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামের ফন্টু মণ্ডল তার স্ত্রী ডালিয়া খাতুনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ফন্টু বাড়ি ফিরে আসেন। পরিবারের সদস্যরা ডালিয়ার কথা জিজ্ঞাসা করলে জানি না বলে জানান। পরদিন কোদাল নিয়ে ফন্টুকে ফিরে আসতে দেখে লোকজনের সন্দেহ হয়। এলোমেলো কথা বলায় বাড়ির লোকজন ডালিয়াকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বিলের পাশে রক্ত ও চুল দেখে সন্দেহ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপের মধ্য থেকে ডালিয়ার মরদেহ উদ্ধার করে। ওই দিন নিহতের ছেলে জামিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। পরে স্থানীয়রা সরোজগঞ্জ বাজার থেকে ফন্টুকে আটক করে পুলিশে দেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page