May 4, 2026, 1:08 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিনিময়ে নিরাপত্তা দাবি করেছে সৌদি আরব  ; মার্কিন সিনেটরদের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি সরকার মুসলমানদের প্রথম কিবলার দখলদার ও ফিলিস্তিনে জবরদখলসহ মানবতা-বিরোধী সব ধরনের অপরাধে জড়িত বর্ণবাদী অবৈধ ইসরাইলি শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তাতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেবে বলে কোনো কোনো বিশ্লেষক হুঁশিয়ারি দিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিনিময়ে আমেরিকার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে সৌদি আরব। এতে মার্কিন সিনেটের কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন।

গত বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে ২০ জন সিনেটর সৌদি আরবকে নিরাপত্তা সুবিধা অথবা পরমাণু সহযোগিতা দেয়ার বিষয়ে সতর্ক হওয়ার জন্য হোয়াইট হাউজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা যখন চেষ্টা চালাচ্ছে তখন ২০ সিনেটরের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হলো।

চিঠিতে সিনেটররা বলেছেন, “ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিকে ও অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার ব্যাপারে যেকোনো চুক্তিকে আমরা খোলা মনে গ্রহণ করি।

তবে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং মার্কিন স্বার্থের সঙ্গে তা সম্পর্ক যুক্ত করার আগে উচ্চমাত্রার কিছু প্রমাণ প্রয়োজন রয়েছে।” সৌদি আরবের পরমাণু কর্মসূচিতে আমেরিকার সম্ভাব্য সহযোগিতার ব্যাপারেও ২০ জন সিনেটর উদ্বেগ প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page