May 4, 2026, 1:08 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে ন্যাটো মিত্র আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের কাছে তৎপর তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা। এই প্রথম আমেরিকা কোনো ন্যাটো মিত্রের ড্রোন ভূপাতিত করল।

গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের কাছাকাছি এলাকায় তুরস্কের ড্রোন কুর্দি গেরিলাদের ওপর কয়েক দফা হামলা চালায়। এরপর মার্কিন সেনারা ন্যাটো মিত্র তুরস্কের ড্রোনটি ভূপাতিত করে। তুর্কি ড্রোনের হামলায় অন্তত ৯ জন নিহত হয়।

এদিকে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা যে ড্রোন ভূপাতিত করেছে তা তুরস্কের নয়। তবে ওই ড্রোন কাদের সম্পত্তি, তা জানায়নি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।গতকাল তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে সিরিয়ার ওয়াইপিজি কুর্দি গেরিলারা তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলা চালায়।

এর জবাবে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর ওয়াইপিজি গেরিলাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে।নাম প্রকাশে ইচ্ছুক আমেরিকার দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন সেনাদের অবস্থানের কাছাকাছি এলাকায় তুর্কি ড্রোন বারবার অভিযান চালায়।

এ সময় মার্কিন সেনাদের পক্ষ থেকে কয়েক দফা তুরস্ককে সতর্ক করা হলেও তাতে কর্ণপাত না করায় শেষ পর্যন্ত একটি মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ওই ড্রোন ধ্বংস করা হয়। মার্কিন দুই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছিল তুরস্কের ওই ড্রোন অস্ত্রসজ্জিত ছিল।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page