August 10, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে স্মরণ সভায় রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ৫১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে বৃহস্পতিবার নিহত এব ব্যক্তির স্মরণ সভায় রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ৫১ জন নিহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা ঐ হামলাকে ভয়াবহ অভিহিত করলে পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
ঘটনার পর সেখানে থাকা এএফপি’র সাংবাদিকরা উদ্ধারকারীদের ধ্বংসস্তুপ থেকে একটি মৃতদেহ নিয়ে যেতে দেখেছে। তারা বেসামরিক পোশাক পরা বেশ কয়েকটি পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে এবং অন্যান্য মরদেহগুলো সাদা ব্যাগে রাখতে দেখেছে। খবর এএফপি’র।
খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের ৩৩০ জনসংখ্যার গ্রামটির একই ভবনের একটি দোকানে হামলায় অনেকে প্রাণ হারায়। শোকার্তরা একটি ক্যাফেতে অবস্থান নেয়।
৭০ বছর বয়সী ভোলোদিমির মুখোভাতি এএফপি’কে বলেন, ‘আমার ছেলেকে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।  তাকে নথি দেখে শনাক্ত করা গেছে।’ তার স্ত্রী এবং পুত্রবধূও সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তাদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ। তিনি দূর থেকে উদ্ধার কর্মীদের প্রত্যক্ষ করছিলেন।
তিনি এএফপি’কে জানান, ‘আমি গত ৪৮ বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে বসবাস করে আসছি।’ আমি একা বেশি দিন বাঁচবো না।’
ছয় বছর বয়সী একটি শিশুও এই হামলায় নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেন, মোট ৬০ জন লোক মৃত এক গ্রামবাসীর স্মরণসভায় যোগদিতে ঐ এলাকায় গিয়েছিল।
গ্রোজা ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে এমন একটি এলাকায় অবস্থিত  যেখানে রুশ বাহিনী গত বছর ইউক্রেনীয় সৈন্যদের কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য চাপ দিচ্ছে।
ক্লাইমেনকো বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় একটি ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই সময় স্পেনে ইউরোপীয় শীর্ষ সম্মেলনে ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ও তার সন্ধ্যার ভাষণে ঐ হামলার নিন্দা জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page