November 28, 2026, 1:25 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

হামাসের যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে অনুপ্রবেশ করেছে ইসরায়েলে

প্যারাগ্লাইডার ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করেছে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে আজ শনিবার ভোর থেকে আকস্মিক অতর্কিত হামলা চালিয়েছে। হামলার পর এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, হামাসের যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে।

হেচটের তথ্যমতে ইসরায়েলের যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে তা হলো, এরেজ ক্রসিং, নাহাল ওজ, ম্যাগেন, কিবুতজ বিরি, রেহিম সেনা ঘাঁটি, জিকিম সেনা ঘাঁটি এবং ফার আজ্জ।

আইডিএফ-এর কাছে হামলার বিষয়ে আগাম সতর্কতা ছিল কিনা সে সম্পর্কে সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন হেচট। তিনি বলেন, সামরিক বাহিনী হাজার হাজার সংরক্ষককে ডাকা হবে।

ইসরায়েল কি যুদ্ধে আছে, আইডিএফ নিজেকে যুদ্ধের মধ্যে বিবেচনা করে কিনা জিজ্ঞাসা করা হলে, হেচট বলেন, ‘এটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকা একটি রাষ্ট্র।’

হামাস দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট ইতিমধ্যে একে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যদিকে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে এরই মধ্যে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে সেনা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল এ যুদ্ধে জিতবে। আজ সকালে হামাস বড় ধরনের ভুল করেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। প্রতিটি জায়গা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে লড়ছে। আমি সকলে ইসরায়েলিদের বলব তারা যেন নিরাপত্তা নির্দেশনা মেনে চলে। ইসরায়েল রাষ্ট্র এ যুদ্ধে জিতবে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে এটি হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা।

অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page