August 10, 2026, 2:13 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি সেনা সদস্য ও বেসামরিক মানুষ ধরে নিয়ে যাচ্ছে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর পর অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলি বেসামরিক মানুষ ও সেনাদের ধরে নিয়ে যাচ্ছে হামাস। এছাড়া অনেক ইসরায়েলিকে তাদের অবৈধ বাড়িতে জিম্মিও করেছে হামাসের যোদ্ধারা।

শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সমুদ্র-স্থল ও আকাশ থেকে ইসরায়েল প্রবেশ করেন হামাসের সদস্যরা। এরপর তারা ইসরায়েলিদের বাড়ির ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম।

অবশ্য বেসামরিকদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। তবে ইসরায়েলি সেনাদের ধরে গাজায় নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে দেখা যাচ্ছে, ইসরায়েলের সেনাবাহিনীর অন্তত তিন সদস্যকে আটক করে নিয়ে আসা হয়েছে। তারা বেসামরিক পোশাকে ছিল।

এছাড়া গাজা ও ইসরায়েলের দখলকৃত স্থানগুলোর মধ্যে তৈরি লোহার বেড়ার কাছে থাকা ইসরায়েলি সেনাদের একটি ট্যাংক জব্দ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যাংকের ভেতর থেকে এক ইসরায়েলি সেনাকে টেনে বের করা হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের ব্যবহত বিভিন্ন যুদ্ধযান গাজায় নিয়ে আসছেন হামাসের সদস্যরা। এ সময় সাধারণ ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা যায়।

এদিকে সামরিক যান, সেনা ও বেসামরিকদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন বেসামরিকদের জিম্মি করে গাজায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। তিনি সকল জিম্মিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের এ কর্মকর্তা বলেছেন, হামাসের এ হামলার কারণে ফিলিস্তিনিদের শান্তি বিনষ্ট হবে। সূত্র: স্কাই নিউজ

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page