September 30, 2026, 7:31 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে হামলায় হামাসকে ইরানের সমর্থন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ও সেনাদের বিরুদ্ধে শনিবার সকালে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ হামলায় বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আর হামাসের এমন বিরল হামলার মধ্যেই সশস্ত্র এ গোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়েছে ইরান।

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রহিম সাফাভি ইরানের পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন বলে জানিয়েছে ইরানের স্থানীয় সংবাদমাধ্যম।

তিনি সংবাদমাধ্যম ইসনাকে বলেছেন, ‘আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের শুভেচ্ছা জানাই। ফিলিস্তিন এবং জেরুজালেম স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে যাব।

এদিকে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড সামাজিক যোগাযোগামাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে তারা দাবি করেছে, জীবিত অবস্থায় বেশ কিছু ইসরায়েলি সেনাকে গাজায় ধরে এনেছে তারা।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ নামে একটি অভিযান শুরু করে হামাস।

সশস্ত্র বাহিনীর এ যোদ্ধারা আকাশ, নৌ ও স্থল দিয়ে ইসরায়েলের অবৈধ বসতিগুলোতে প্রবেশ করেন। এর আগে এদিন সকালে— মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে তারা।

এসব রকেট ছোড়ার পরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলে হামলার কারণ জানিয়ে হামাস বলেছে, ‘দখলদার ইসরায়েলিদের সকল অপরাধ অবসানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোনো বিচার ছাড়া তাদের তাণ্ডব চালানোর সময় শেষ।’

হামাস আরও বলেছে, ‘আমরা অপারেশন আল-আকসা ফ্লাড ঘোষণা করেছি এবং হামলা চালিয়েছি। প্রথম হামলার ২০ মিনিটের মধ্যে আমরা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছি।’ সূত্র: দ্য স্কাই নিউজ

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page