May 4, 2026, 2:26 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

আকাশ-স্থল-নৌ পথে ইসরায়েলে ঢুকেছে হামাসের যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অপরাধের অবসান, আল-আকসা মসজিদে হামলার জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

তাদের এ হামলায় এখন পর্যন্ত ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০০ জন। এছাড়া হামাসের যোদ্ধারা কয়েকজন ইসরায়েলি সেনাকে জীবিত অবস্থায় ধরে গাজা উপত্যকায় নিয়ে এসেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের যোদ্ধারা আকাশ, স্থল ও নৌ পথে ইসরায়েলে প্রবেশ করেছেন।

এ ব্যাপারে সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেকট বলেছেন, ‘এটি ছিল সমন্বতি হামলা। আকাশে (প্যারগ্লাইডারদের মাধ্যমে), সমুদ্রে এবং স্থলে হামলা চালানো হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এ মুহূর্তে আমরা লড়াই করছি। আমরা গাজা উপত্যকার নির্দিষ্ট জায়গায় লড়াই করছি। আমাদের সেনারা এখন লড়াই করছে।’

সেনাবাহিনীর এ কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামাসের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাবেন না বলে জানিয়েছেন। এছাড়া হামাস কিছু ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে যাওয়ার যে তথ্য জানিয়েছে; সে ব্যাপারেও কোনো মন্তব্য করতে রাজী হননি তিনি।

সেনাবাহিনীর এ মুখপাত্র জানিয়েছেন, গাজায় হামলা চালাতে কয়েক হাজার রিজার্ভ সেনাকে নামানো হবে। এছাড়া লেবানন এবং সিরিয়া সীমান্তের কাছেও সেনা মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেছেন, ‘আমরা সবদিক দিয়ে খেয়াল রাখছি। আমরা বুঝতে পেরেছি বিষয়টি অনেক বড়।’ সূত্র: দ্য নিউ আরব

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page