September 25, 2026, 9:14 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টায় থেকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ৩৪৯ জন পর্যটক নিয়ে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। দুপুর সাড়ে ১২টায় জাহাজটি সেন্টমার্টিনের জেটিতে গিয়ে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় মঙ্গলবারের পর থেকে বুধ, বৃহস্পতি ও শুক্রবার মোট তিন দিন বন্ধ ছিল টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজ বারো আউলিয়া। এসময় এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

আবহাওয়া অনুকূলে থাকায় তিন দিন পর আজ শনিবার জাহাজ চলাচলের অনুমতি পেয়ে বারো আউলিয়া সেন্টমার্টিনের দিকে যাত্রা করে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সকাল থেকে ট্রলারসহ সবকিছু চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে ফিরতি ট্রিপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page