October 4, 2026, 8:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জে প্রায় ৮ লাখ জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকা এবং জাল নোট ছাপানোর সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জাল নোট তৈরির ডাইস তিনটি, জালনোট তৈরির গ্লাস দুটি, ট্রেসিং পেপার ১ কেজি, এ ফোর পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রঙের কালি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) চাউলাউ মারমা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজীজ মোল্লার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনী জেলার আকরামপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২), কুড়িগ্রাম রামখানা কদমতলী এলাকার আজিজ রহমানের ছেলে মো. রুবেল ইসলাম হৃদয় (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবসহ (ঈদ, পূজা, পয়লা বৈশাখ) বিভিন্ন সময় ঢাকা ও আশপাশের সকল জেলায় জালনোট বিক্রি করে থাকে। এ সব ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page