September 30, 2026, 7:33 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

কমান্ডারের নির্দেশ উপেক্ষা করে রাশিয়ার যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে ইউক্রেনের ১৭ সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের অন্তত ১৭ জন সেনা তাদের কমান্ডারের নির্দেশ অমান্য করে রাশিয়ার যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে। ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেয়া দোনেস্ক অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, ইউক্রেনের কমান্ডার এসব সেনাকে গোলাবারুদ ছাড়াই নিজেদের অবস্থান ধরে রাখার নির্দেশ দিলে তা অমান্য করে তারা রুশ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।
দৃশ্যত একটি ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়- সিঙ্গেল লাইনে গিয়ে ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের কাছে তাদের অস্ত্র সমর্পণ করে। দেহ তল্লাশি করার পর তাদের বুলেটপ্রুফ জ্যাকেট খুলে নেয়া হয় এবং একটি ট্রাকে তোলা হয়। ভিডিও ফুটেজে কয়েকজন আহত সেনাকেও মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এর আগে গত মাসে একদল ইউক্রেনীয় সেনা দোনেস্ক অঞ্চলে রাশিয়া সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিল।
বৃহস্পতিবার উপকূলীয় শহর সোচিতে ভলদায় ডিসকাশন ক্লাবের প্লেনারি সেশনে বক্তৃতা করার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, গত জুন মাস থেকে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে। পুতিন বলেন, এই সময় ইউক্রেন পাঁচশোর বেশি ট্যাংক এবং ১৯০০ আরমর্ড ভেহিকেল হারিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page