November 28, 2026, 1:41 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৩, আহত ২ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০০ ইসরায়েলি।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ২০ শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় নিহতদের মধ্যে ২০ শিশু এবং কমপক্ষে আরও ১২০ জন নাবালক আহত হয়েছে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page