November 28, 2026, 1:40 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে এবার ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গতকাল শনিবার (৭ অক্টোবর) থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ভোরের দিকে অধিকৃত শিবা ফার্মস এলাকায় ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে লেবানন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে ইসরায়েলের দিকে মর্টার শেল নিক্ষেপের দায় স্বীকার করেছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তারা মাউন্ট ডভ অঞ্চলে ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান ‌‘যুদ্ধে’ এখন পর্যন্ত প্রাণ গেছে পাঁচ শতাধিক মানুষের। এর মধ্যে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০০ ইসরায়েলি।

প্রসঙ্গত, ইসরায়েলের অধীনে থাকা শেবা ফার্মস এলাকাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে থাকে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্মস সিরিয়ান গোলান মালভূমির অংশ, যেটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। পরে এই অঞ্চলটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page