September 30, 2026, 8:14 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের শহরে শহরে লড়ছেন হামাস যোদ্ধারা ; নিহত পাঁচ শতাধিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনীর নিপীড়নের জবাব দিতে কয়েক দশকের মধ্যে দেশটির ভেতরে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকমী সংগঠন হামাস। ইসরায়েলের শহরে শহরে যুদ্ধে লিপ্ত রয়েছেন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় এ পর্যন্ত সেনাসদস্যসহ দখলদার তিন শ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। দুই পক্ষে নিহতের সংখ্যা পাঁচ শতাধিক। খবর আল-জাজিরা।

রবিবার হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের যোদ্ধারা এখনও ইসরায়েলের শহরে শহরে ‘ভয়াবহ’ যুদ্ধে লিপ্ত রয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে অফাকিম, সেডেরট, ইয়াদ মোর্দেচাই, কেফার আজ্জা, বেইরি এবং কিসুফিম।

বাহিনীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে বলেছে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস “ভীষণ সংঘর্ষে” নিয়োজিত রয়েছে।

এদিকে ইসরায়েলিবিরোধী এই হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের শতাধিক যোদ্ধা প্রাণ দিয়েছেন। আটক হয়েছেন বেশ কজন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ দাবি করেছেন।

সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, যুদ্ধে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন বন্দি হয়েছে।

হাগারি তেল আবিবে উপস্থিত সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের নির্মূলে সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে বড় আকারের আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা হামাস নেতাদের লক্ষ্যবস্তু করছি।

ইসরায়েলি সেনাবাহিনী তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করি।

দশকের পর দশক ধরে নিপীড়নের জবাব দিতে শনিবার ভোরে ইসরায়েলের ভেতরে পাঁচ হাজারের বেশি রকেট হামলা ও স্থল অভিযান শুরু করে হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ব্রিগেড কমান্ডারসহ কয়েক ডজন সদস্য রয়েছেন। এছাড়াও অনেক ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্যকে যুদ্ধবন্দি করেছে হামাস।

ইসরায়েলিরা অপমানিত বোধ করছে: ইসরায়েলি দৈনিক হারেৎজের সাংবাদিক গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন, হামাসের হামলায় ইসরায়েলিরা অপমানিত বোধ করছে। তারা এই হামলা এখনও হজম করতে পারেনি। কী ঘটেছে বা কীভাবে তাদের সামরিক বাহিনীর অজান্তে এই হামলা হলো সেটি নিয়ে তারা বিস্মিত।

লেভির ভাষ্য, প্রথমত, ইসরায়েলিরা বিশ্বাস করে তাদের কাছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তি রয়েছে। এটাই একটা বড় ধরনের অজ্ঞতা যে, যতটা বলা হয় বাস্তবে তা ততটা নয়। হামাস সেটা প্রমাণ করেছে। দ্বিতীয়ত, সরকার পশ্চিম তীরে সৈন্য প্রসারিত করে এবং দক্ষিণ ফ্রন্ট পরিত্যক্ত অবস্থায় ফেলে। তাই অহংকার এবং অগ্রাধিকারের পরিবর্তনের সংমিশ্রণ আমাদের এই অভূতপূর্ব পরিস্থিতিতে নিয়ে এসেছে।

‘ইসরায়েলিদের এই ধাক্কা এবং আঘাত হজম করতে কয়েক বছর সময় লাগবে। তবে এটি অবশ্যই পরিবর্তনের দিকে নিয়ে যাবে, যেখানে ইসরায়েলিরা বুঝতে পারবে যে তারা এখন পর্যন্ত অধিকৃত অঞ্চল এবং গাজায় ফিলিস্তিনিদের কীভাবে নির্যাতিত হয়ে আসছে। আমাদের বুঝতে হবে যে তারাও (ফিলিস্তিনিরা) মানুষ এবং তারা সামরিক সক্ষমতাও দেখাতে পারে’— লেভি যোগ করেন।

হামাসের গোয়েন্দা প্রধানের বাড়িতে হামলা : ইসরায়েল বলেছে যে তারা হামাসের গোয়েন্দা প্রধানের বাড়িতে বিমান হামলা করেছে। গাজা উপত্যকায় হামাসের গোয়েন্দা প্রধানের বাড়ি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, গ্রুপটি একটি সামরিক অবকাঠামো হিসাবে বাড়িটি ব্যবহার করেছিল।

আল জাজিরার সাংবাদিক ইউমনা এলসাইদ রবিবার সকালে জানিয়েছেন, আজ আবারও গাজায় ইসরায়েলের আক্রমণ তীব্র হয়েছে এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সকাল নয়টায় ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হামাস নেতাদের বাসভবন এবং অফিসও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সর্বশেষ গাজায় মৃতের সংখ্যা ২৫৬ তে দাঁড়িয়েছে। তবে গাজার স্থানীয়রা আরও মৃত্যুর খবর জানাচ্ছেন।

দুই ডজন ইসরায়েলি সেনা নিহত : হামাসের হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের ওয়েবসাইটে সৈন্যদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারকে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page