August 10, 2026, 3:19 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের নতুন মোড় ; ইসরাইল অভিমুখে মর্টারের শেল এবং গাইডেড মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুড়েছে। এর ফলে ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে গতকাল যে যুদ্ধ শুরু হয়েছে তাতে নতুন মোড় নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইল অধিকৃত শেবা ফার্মের রাদার, জাবদিন এবং রুওয়াইসাত আল আলম লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরাইলিদের তিনটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর হাজ ইমাদ মুগনিয়া ইউনিট হামলায় জড়িত ছিল।

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “ইসরাইলের দখলে থাকা আমাদের ভূখণ্ড মুক্ত করার লক্ষ্যে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এই হামলা চালানো হয়েছে।”

এদিকে, ফিলিস্তিনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে মর্টারের শেল নিক্ষেপ করা হয়েছে। লেবাননের যে এলাকা থেকে গোলাবর্ষণ করা হয়েছে সেই এলাকা লক্ষ্য করে ইসরাইলি সেনারা পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে দখলদার বাহিনী।

ইসরাইলি সেনারা আরো বলেছে, তাদের একটি ড্রোন থেকে শেবা ফার্মে হিজবুল্লার একটি অবস্থানে হামলা চালানো হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page