August 16, 2026, 5:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

মৃত স্বামীর সম্পদে দূদকের মামলায় আসামি খালেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খালেদা আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মূলত তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. আলমগীর সরদারের রেখে যাওয়া অবৈধ সম্পদে আসামি হয়েছেন খালেদা।

রোববার (৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে আসামি খালেদা আলমের নামে ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২৫২ টাকার স্থাবর ও ২১ লাখ ৭৯ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ১০৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায় ১ কোটি ২২ লাখ ৩৭ হাজার ৯৬১ টাকা। অর্থাৎ সম্পদের তথ্য গোপনসহ মোট ৫৮ লাখ ৫ হাজার ২৮০ টাকা জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. আলমগীর সরদার মৃত্যুবরণ করায় মামলায় আসামি করা হয়নি বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page