October 3, 2026, 9:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ; দখলদারির প্রতিবাদ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে বলে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে।

রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিলিস্তিন ও ইসরায়েলের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দু-পক্ষকেই আরও নিরীহ মানুষের প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাই। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না। কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে।

জাতিসংঘ রেজল্যুশনের ২৪২ ও ৩৩৮ ধারাকে এ প্রক্রিয়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ব্যবস্থা ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। এছাড়া বাংলাদেশ সংঘাতে অত্যধিক এবং নির্বিচারে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে আরও উল্লেখ করা হয়, কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি স্থায়ী সমাধান সম্ভব। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page