September 30, 2026, 8:14 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা তুফান অভিযান ; বন্দিদের মুক্তি দেয়ার জন্য মিশরকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইসরাইলের ভেতরে অভিযান চালিয়ে যেসব সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে আটক করেছে তাদের মুক্তির জন্য মিশরকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে তেল আবিব।

গতকাল (শনিবার) সকালে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী সেনাদের দীর্ঘদিনের আগ্রাসনের জবাবে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে। অল্প সময়ের ভেতরে ইসরাইলের অভ্যন্তরে তারা পাঁচ হাজারের বেশি রকেট নিক্ষেপ করে। এই অভিযানে ইসরাইল হতভম্ব হয়ে পড়ে এবং ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের দখলদার সেনাসহ বহু অবৈধ বসতি স্থাপনকারীকে আটক করে গাজায় নিয়ে যায়।

ইসরাইলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বহু মানুষকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন কিন্তু সঠিক সংখ্যা তিনি প্রকাশ করতে অস্বীকার করেন।

হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও মিশরের কয়েকজন সরকারি কর্মকর্তা মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, প্রতিরোধকামী সংগঠনটি কয়েকজন ইসরাইলি বন্দীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। ফলে বন্দির সঠিক সংখ্যা বলা কঠিন ব্যাপার। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল মিশর সরকারকে এসব বন্দির মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনায় সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছি।

ইসরাইলের গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকালের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০০ এর বেশি ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি নিখোঁজ রয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নজিরবিহীন অভিযান শুরুর পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো ইসরাইলের কয়টি ইহুদি বসতিতে ফিলিস্তিনের যোদ্ধারা অবস্থান করছে।

এছাড়া, ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় যুদ্ধ চলছে। হামাসের সামরিক শাখা ইজদ্দিন আল-কাসসাম ব্রিগেডও নিশ্চিত করেছে যে, ইসরাইলের কয়েকটি জায়গায় ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page